1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

লিথুয়ানিয়ায় ‘সম্ভবত ইউক্রেনের’ ড্রোন বিধ্বস্ত হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

লিথুয়ানিয়ার ভূখণ্ডে রোববার একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এটিকে ইউক্রেনের বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। 

ঘটনাটি  দেশটির পূর্বাঞ্চলীয় শহর উতেনার কাছে ঘটেছে বলে জানা গেছে। তবে ড্রোনটি বিস্ফোরিত হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিতকাউস্কাস সাংবাদিকদের বলেন, ড্রোনটি ‘খুব সম্ভবত’ ইউক্রেনের ছিল এবং এতে কেউ হতাহত হয়নি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে বাল্টিক তিন দেশ— লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার অভ্যন্তরে একাধিক রুশ ও ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত হয়েছে। 

চলতি মাসের শুরুতে লাটভিয়ায় প্রতিবেশী ইউক্রেনের দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং গত বৃহস্পতিবার সরকারের পতন ঘটে।

ইউক্রেন বর্তমানে ফিনল্যান্ড উপসাগর অঞ্চলে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা সীমিত করতে, বিশেষ করে দেশটির বন্দর ও তেল শোধনাগারে হামলা চালাচ্ছে ইউক্রেন। 

তবে যান্ত্রিক ত্রুটি বা রাশিয়ার জ্যামিং প্রযুক্তির কারণে ইউক্রেনের কিছু ড্রোন মাঝেমধ্যেই পথভ্রষ্ট হয়ে মিত্র বাল্টিক দেশগুলোর ভূখণ্ডে বিধ্বস্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun