1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোয়েব বিশ্বাসকে ঘিরে বিতর্ক তুঙ্গে পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা! বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

বরগুনার আমতলীতে খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে ঘটনা ঘটে।

শনিবার (২৩ মে) গভীর রাতে ওই এতিম শিশুর স্বজনরা থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ অভিযুক্ত আলমগীর মৌলভিকে আটক করে থানায় নিয়ে আসে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলমগীর মৌলভি (৩৭) উপজেলার কুকুয়া রায়বালা এলাকার মৃত নুর সেনের ছেলে। 

আমতলী থানার ওসি আবু সাহাদত মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকত। সোমবার (১৮ মে) সকালে ঘরে একা পেয়ে শিশুর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় আলমগীর মৌলভি। এ সময় সে চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরদিন রোববার (২৩ মে) রাতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিশু। আমতলী থানার ওসি আবু সাহাদত মো. হাসনাইন পারভেজ জানান, রাতে সংবাদ পেয়ে আলমগীর মৌলভিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun