1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোয়েব বিশ্বাসকে ঘিরে বিতর্ক তুঙ্গে পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা! বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খান এবার অভিনয় করেছেন ভিনদেশি সিনেমায়। আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন আলোচনায়। সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে। 

সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট। 

বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমানের ইংরেজি সংলাপের ক্লিপিং ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun