1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোরবানি হাটে গরুর গুঁতোয় নারীর মৃত্যু হরমুজ পেরিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার চীন ও পাকিস্তানের পথে হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, দাবি রাশেদ খাঁনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি ছাত্রদল নেতার বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি: ডিএসসিসি প্রশাসক নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে নিখোঁজের আড়ালে জোড়া হত্যাকাণ্ড, ২ বছর পর উদ্ধার সৎ মা ও ভাইয়ের ক’ঙ্কাল কিশোরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ট্রাক উল্টে নিহত ১৫

কোরবানি হাটে গরুর গুঁতোয় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

কুমিল্লার হোমনায় একটি ষাঁড় গরুর গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ঘাড়মোড়া পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ওই নারী ঘাড়মোড়া গরু বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বাজারে বিক্রির জন্য নিয়ে আসা একটি ষাঁড় গরু ওই নারীকে গুঁতো দেয়। এতে গুরুতর আহত হন আমেনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun