1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

মুন্সীগঞ্জে নদী ভাঙন ঠেকাতে এমপির জরুরি উদ্যোগ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

স্থানীয়  সংসদ সদস্য মো. কামরুজ্জামান সদর উপজেলার বাংলাবাজারে পদ্মা নদীর শাখায় ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বুধবার (৩ জুন) বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন ।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখায় ভাঙন এলাকা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার নদী ভাঙন প্রতিরোধ ও বসতভিটা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল এবং সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) মারজানা আক্তার । 

মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বাসসকে বলেন, বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকা ভাঙন প্রবণ এলাকা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে আগামী সপ্তাহে জিও ব্যাগ ফেলানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun