1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীতে মাদক বিরোধী অভিযানে আটক ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জেলার বাউফল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গতকাল বুধবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের উত্তর লক্ষীপাশা গ্রামের মো. খোকন প্যাদা (৩৪), বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হোসেন (৩৭) এবং আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. জামাল মীর (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মো. খোকন প্যাদাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. ইলিয়াস হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

আটককৃত জামাল মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এস এম শাহিন পারভেজ বলেন, বাউফলে মাদকের বিস্তার নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহ করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অন্য দুই জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

তিনি জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun