1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে প্রথমবারের মতো সিটিওয়াইড রেশিয়াল ইক্যুইটি প্ল্যান ঘোষণা ‎কাশিমপুরে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার হলেও কাটছে না অস্থিরতা ‎‎‎ ‎‎‎‎কাশিমপুরে দুটি অবৈধ ব্যাটারি তৈরি কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ‎‎ কাতারে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত: নতুন তালিকা প্রকাশ ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে শুরু, সময়সূচি ঘোষণা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা: বড় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ময়মনসিংহের সরকারি দপ্তরে সিটিজেন চার্টারের অভাব: সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি ১৯৭৩ সালে ১৩০ টাকা থেকে যাত্রা: সরকারি চাকরিজীবীদের বেতন এখন ২০ হাজার সেপ্টেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা ১০টি সিনেমা ও সিরিজ: এক নজরে বিস্তারিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান চলছে: ট্রাম্প

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

আজ (শনিবার) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলন, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।

তিনি বলেন, ‘আমাদের জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।’

জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান প্রশাসক আবদুস সালাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun