1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি পরিবহণ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ডিজেলের দাম বাড়ানো হয়নি: উপদেষ্টা জাহেদ উর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম মেক্সিকোতে মাঠের খারাপ অবস্থার কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করল জাপান বিশ্বকাপে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য অর্থ বরাদ্দ বাড়াল ফিফা

ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সচেতনতামূলক শোভাযাত্রা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে শহরের শকুনী লেকপাড়স্থ সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রায় সচেতনতামূলক বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun