1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ আটক ৪ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ এক্সপার্ট চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (৫জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার পুত্র ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার আত্মীয় সুশান্ত (৪০) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলারটি মাটির নিচে বসানো ছিলো। রাতে এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাই বাছাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভিতর রাখা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় । এসময় ভোলানাথ সানার বসতবাড়ি থেকে পিলারসহ উক্ত চার জনকে আটক করে পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা করা হচ্ছে এমন খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে সীমানা পিলারসহ চার জনকে হাতেনাতে আটক করা হয়। 

তিনি বলেন, থানায় জিজ্ঞাসাবাদ শেষে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun