1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জেলার কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল শনিবার (৬ জুন) রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন গাজী (৪৫) মহিপুর উপজেলার নজিবপুর গ্রামের সত্তার গাজীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাখিমারা এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক কলাপাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে কলাপাড়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের সব যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হারুন গাজীকে বরিশালের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। পরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun