1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জেলার কাপ্তাই উপজেলায় আজ ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

যুব উন্নয়ন অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে এ কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। 

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ প্রশিক্ষণ কর্র্মশালায় উপজেলার ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের যে সুযোগ সৃষ্টি করেছে তা কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun