1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

সরকারি নির্দেশনা উপেক্ষা অফিস সময় ৯টা, ভূমি কর্মকর্তার দেখা মিলল ১০টায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন ভূমি অফিসে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা। সরেজমিনেও এর সত্যতা পাওয়া গেছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে ভাদাই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, মাস্টাররোলে নিয়োজিত একজন কর্মচারী অফিসের মূল ফটক খুলছেন। সংবাদকর্মীর উপস্থিতির খবর পেয়ে তিনি দ্রুত জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে অফিসকক্ষ ও অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেন। সকাল ৯টা ৫০ মিনিটে চেয়ার-টেবিল গুছিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে।

এদিকে সকাল ১০টায় অফিসে আসেন ভাদাই ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. বেলাল হোসেন। তবে তখনও অফিসে আসেননি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালাম। সকাল ১০টা পর্যন্ত তার কক্ষেও তালা ঝুলতে দেখা যায়। এ সময় কয়েকজন সেবাগ্রহীতা অফিসের বাইরে অপেক্ষা করছিলেন।

ভাদাই আরাজি দেওডোবা গ্রামের বাসিন্দা রহিম মিয়া জানান, জমির খাজনা পরিশোধের জন্য সকালেই অফিসে এসেছিলেন। কিন্তু কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় তিনি সেবা না পেয়েই ফিরে যাচ্ছিলেন। একই অভিযোগ করেন সেবা নিতে আসা রাম মোহন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. বেলাল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। অন্যদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে অফিসে আসার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun