1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আকাশে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি কুয়েতের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। 

উল্লেখ্য, একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে গেছে। এরই মধ্যে কুয়েতের আকাশসীমায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা  মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বুধবার জানায় কুয়েতের সেনাবাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, ‘প্রচলিত সামরিক কার্যপদ্ধতি অনুসরণ করে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশে শনাক্ত হওয়া শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎস কোথায় বা সেগুলো কারা ছুঁড়েছে, সে বিষয়ে দেশটির সেনাবাহিনী কোনো তথ্য দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun