1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সৌরবিদ্যুৎ চালিত ব্যাটারি সোয়াপিং স্টেশনে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: সাত বিমানবন্দর বন্ধ, ভোগান্তিতে আড়াই লাখের বেশি যাত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদে ১০ দফা দাবি, আশ্বাসের কথা জানালেন প্রতিমন্ত্রী অনুপস্থিতিতে শেখ সেলিম আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন: শেখ হাসিনা গ্রাহক হয়রানির অভিযোগে পীরগাছায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্ট্যান্ড রিলিজ মিরপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু: ঘটনায় জড়িত সন্দেহে আটক ১ নেপালের বন্যায় যেভাবে টিকে গেল সবুজ বহুতল ভবন: প্রকৌশলবিদ্যার বিস্ময় কেপ ভার্দেতে মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৫ শিশু-কিশোরসহ নিহত বহু আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু: ছয় দিনে ৭৫ হাজার আবেদন

শিগগির ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ সরকারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে বড় ধরণের নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দিয়ে জানান, অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে যে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করছে।

নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই বিশাল নিয়োগের ৮০ শতাংশই নারী কর্মী থেকে পূরণ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয়-বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে ৪ মাস মেয়াদি জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছে সরকার।

তিনি বলেন, ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যতমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun