1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  বরগুনায় অর্থনৈতিক শুমারিও জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু  সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৪র্থ কিস্তির পে-রোল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আগামী মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরাকে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক এক যৌথ বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে  টম ব্যারাক প্রধানমন্ত্রী আল-জাইদির সঙ্গে বৈঠকে মিলিশিয়া বাহিনী নিরস্ত্রীকরণ ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলুপ্তি নিয়েও আলোচনা করেছেন।

ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun