1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, চিরকুট ঘিরে চাঞ্চল্য ‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ। কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬: কারা সুবিধা পাবেন না, জেনে নিন বিস্তারিত দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নেপথ্যে পুলিশি নিষেধাজ্ঞা নরসিংদীর মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধ একটি কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে প্যারিস নীতিমালার গুরুত্ব ও বাস্তবতা

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিলো না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও, কোনো ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। ডেকেও নার্সদের সাড়া মেলেনি।

তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে যেই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে, তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।’

এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায়, ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। 

তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় সরকার হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। 

সেইসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক। 

এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।

অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun