1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, চিরকুট ঘিরে চাঞ্চল্য ‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ। কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬: কারা সুবিধা পাবেন না, জেনে নিন বিস্তারিত দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নেপথ্যে পুলিশি নিষেধাজ্ঞা নরসিংদীর মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধ

পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট- চেক, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিজিটাল যুগে দ্রুত তথ্য প্রবাহের পাশাপাশি গুজব ও অপতথ্যের বিস্তার বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের দক্ষতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গার সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমীন, সদস্য সচিব রাজীব হাসান কচি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

তিন দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন। প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন তাওসিফ আকবর। এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun