1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, চিরকুট ঘিরে চাঞ্চল্য ‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ। কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬: কারা সুবিধা পাবেন না, জেনে নিন বিস্তারিত দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নেপথ্যে পুলিশি নিষেধাজ্ঞা নরসিংদীর মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধ

মাদরাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শাহেদ-সেলিম-সাঈদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানা এলাকায় মাদরাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপর দু’জন হলেন-আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ জোগানদাতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উল্লাপাড়া থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ।

আজ বুধবার (১৭ জুন) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করেন। এতে মাথায় গুলিবিদ্ধ হন মাদরাসা ছাত্র নাজিম উদ্দিন। পরে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। এর মধ্যে ১২৭টি গুলি বের করা হয়।

ওই ঘটনায় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভিকটিম নাজিম উদ্দিনের খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun