1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার ডিসি’র উদ্যোগে চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বিনামূল্যে এআই চ্যাটবট চালুর পরিকল্পনা দ. কোরিয়ার ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের প্রধানের ৭ বছরের কারাদণ্ডাদেশ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

মানবতাবিরোধী অপরাধ : হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।

আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। 

হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়। 
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun