1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেলায় র‌্যাব-১৪ এর অভিযানে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী আহাম্মদ খান (৪৩) গ্রেফতার হয়েছেন। তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।  

আজ বিকালে আসামি আলী আহাম্মদ খানকে সংশ্লিষ্ট মামলায় তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হক জানান, গতকাল (২২ জুন) রাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী আহাম্মদ খান (৪৩) কে গ্রেফতার করে।  

আসামি মো. আলী আহাম্মদ খান (৪৩), নেত্রকোণা জেলার কেন্দুয়া আলীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আ. হেকিম খানের পুত্র। তার বিরুদ্ধে ২০২১ সালে যৌতুক নিরোধ আইন ৬ ধারায় ময়মনসিংহ আদালতে একটি সিআর মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিকে দুই বছরের সশ্রম কারাদ- প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হক আরো জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun