1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

খানজাহান আলী মিশনে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

‘মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই’ ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে,সন্ত্রাস রুখবো বংলাদেশে’-এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গতকাল মঙ্গলবার মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে খানজাহান আলী মিশনের উদ্যোগে বারাকপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খানজাহান আলী মিশনের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। 

বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলাম, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খানজাহান আলী মিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চ্যানেল টুয়েন্টিফোরের বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আকন্দ, আমার দেশ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামান, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সমাজকর্মী মিসেস মনিরা ইসলাম,ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হারুন শেখ, খানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আরশাদ আলী,ষাটগম্বুজ বাইতুশ শরফ এতিমখানার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা মো. এনামুল হোসেন, বিএনপি নেতা ফকির আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, হাওলাদার হেমায়েত হোসেন, আসাদুজ্জামান, গৌর পদ পাল, উজ্জ্বল হাওলাদার,আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,মাদকাসক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun