1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে চাকরি/কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে ৩,২০০টি স্পটে : সংস্কৃতি মন্ত্রী ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন- ‘এ’ ক্যাপসুল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে শেষ ৩২’এ মরক্কো কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি ২৭তম বিসিএস-এর সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ জলাতঙ্ক প্রতিরোধে ২০ লাখ ডোজ টিকা আমদানির উদ্যোগ

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’-এর তফসিল (সংশোধিত-২০১৯) অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।

তিনি আরও জানান, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun