1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র উদ্ধার  উপকূলের দুর্গম চরাঞ্চলে শিশুদের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবায় আনতে সরকারি প্রকল্প নেওয়া হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে অলিম্পিক মূল্যবোধ শ্রেষ্ঠত্ব বন্ধুত্ব এবং সম্মান সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

‘ইউ ক্যান ডু দিস, লেটস মুভ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‌্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য ৭টি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‌্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‌্যালিটি সকাল ৭ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র‌্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

র‌্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ, সাধারণ ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ দেড় হাজারের অধিক মানুষ অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun