1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার, জোর দেওয়া হচ্ছে বিকল্প পথে কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে চীনের বিনিয়োগের আগ্রহ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে ১৬২ জনের প্রাণহানি, নিখোঁজ পাঁচ শতাধিক ইউরোপ ভ্রমণে কেন ওজন কমে আমেরিকানদের? নেপথ্যে কি শুধু খাদ্যাভ্যাস?

ঢাকায় জমকালো আয়োজনে মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার মতিঝিলে মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডস্থ সাকের প্লাজায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা এবং বাংলাদেশ পেশাগত সাংবাদিক উন্নয়ন সংস্থার (বিজেডিও) চেয়ারম্যান সাইদুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও দৈনিক অর্থ দৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেন রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হজুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মানবসেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun