1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের ৮ জনকে শোকজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আকস্মিক পরিদর্শনে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস নির্ধারিত অফিস সময়েও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), কানুনগোসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা ৫ মিনিটে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে পৌঁছে অফিসটি তালাবদ্ধ দেখতে পান। সে সময় কেবল অফিসের ঝাড়ুদার উপস্থিত ছিলেন। তাঁর সহায়তায় সিনিয়র সচিব অফিসে প্রবেশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা  হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান সকাল ৯টা ১৯ মিনিটে অফিসে এসে দেরিতে উপস্থিত হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। এরপর সকাল ৯টা ২৪ মিনিটে কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান অফিসে আসেন। সকাল ৯টা ৩৫ মিনিটে সিনিয়র সচিব অফিস ত্যাগ করার সময় একজন অফিস সহায়ককে দেখতে পান। এ সময় অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়াকে অবহিত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি), কানুনগো এবং আরও ৬কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে কেন সুপারিশ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশ প্রাপ্ত অন্য ৬ জন হলেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফা ভূইয়া ও মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মো. মোবারক হোসেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun