1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে একমত কাতার ও তুরস্ক, জোরদার হচ্ছে কূটনৈতিক তৎপরতা ব্যান্ডউইথ সংকট মোকাবিলায় নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের

দেশব্যাপী ৪,৮৮৩ কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে: অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় পরিচালিত দেশের ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যথারীতি চালু থাকবে।

রোববার (২৮ জুন) মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও বলা হয়, প্রকল্পটির প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী মেয়াদ এপ্রিল ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।

তবে প্রকল্পের ১৩তম প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস, অর্থাৎ জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় সংশোধিত ডিপিপির কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ অবস্থায় দেশের সব জেলার ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাবে চলমান প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, জীবনদক্ষতা উন্নয়ন এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম কোনো ধরনের বিরতি ছাড়াই অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সব জেলা উপ-পরিচালক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফিল্ড সুপারভাইজর, জেন্ডার প্রমোটার এবং আবৃত্তি ও সংগীত শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ক্লাবগুলোতে কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, সাংস্কৃতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখার এই সিদ্ধান্তে দেশের লাখো কিশোর-কিশোরী নিয়মিতভাবে ক্লাবভিত্তিক সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় থাকতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun