1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে শুক্রবার দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।’ 

তার অভিযোগ, এ হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার কিয়েভে সবচেয়ে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায় রাশিয়া।

শুক্রবার উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun