1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী

খুলনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সামাজিক জবাবদিহিতা (এসএ) এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (এএপি) ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। 

কর্মশালায় প্রধান অতিথি বলেন, সুশাসন নিশ্চিতে প্রত্যেকটি দপ্তরই বিভিন্ন টুলস এর সাথে জড়িত। জলবায়ুগত বা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজন টুলসগুলোকে সক্রিয় করা। 

২০৩০ সালের মধ্যে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন করতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ইউনিসেফ বিভিন্ন দপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। যদি আপনারা চান আমরা এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমকে একটি এজেন্ডা হিসেবে নিয়ে কাজ করবো। নিয়মিত আমরা কর্মপরিকল্পা নিয়ে বসবো ও সমাধান করবো সাধ্য অনুযায়ী। প্রয়োজনে নীতি-নির্ধারণী পর্যায়ে সুপারিশ করবো।

তিনি আরও বলেন, আমাদের সেবাকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সহজলভ্য করতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সংযোগ তৈরি করতে হবে। অনেক দপ্তরে জনবল সংকট আছে। সরকার এই জনবল সংকট সমাধানে অত্যন্ত তৎপর। যার যার অবস্থান থেকে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে হবে।

কর্মশালায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, জেলা প্রশাসক হুরে জান্নাত ও স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বক্তৃতা করেন।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসাইন। কর্মশালায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun