1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গতকাল (শুক্রবার) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হল: মো. মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো. রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো. মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো. সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো. জাহাঙ্গীর আলম সুজন (৩৫), মো. নজরুল ইসলাম (৩২), মো. রাব্বি (৩০), মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো. ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো. রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো. মাহিন (৩২), আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরানো মামলায়, দু’জনকে পরোয়ানামূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun