1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আর্চ সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে : এমপি ওয়াহাব সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের  ট্রাম্পের আঙ্কারা সফর ঘিরে এফ-১১০ যুদ্ধবিমান ইঞ্জিন পাওয়ার আশা তুরস্কের ট্রাম্প-সংশ্লিষ্ট রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ কৌশলগত শহর দখলের মস্কোর দাবি নাকচ করল ইউক্রেন নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ৫ জেলে আটক  যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রশংসা ট্রাম্পের অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে ধেয়ে আসছে ‘অতি বিপজ্জনক’ সুপার টাইফুন’ কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি, উত্তাল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বাসসকে বলেন, সমুদ্রে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি জানান, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করতে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun