1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যালন ডি’অর অনুষ্ঠানে পিএসজির তারকাদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা পিকআপ কেনার ১৫ দিনেই স্বপ্নভঙ্গ, দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: নিহত ৩ শাহজালালে লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, মালামাল উদ্ধার ১৯৫ সদস্যবিশিষ্ট এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা জাপান সফরকালে কেন ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে? ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে সম্পদ সংক্রান্ত ঘটনায়, লক্ষ্যবস্তু নারী নিষেধাজ্ঞার ২২ দিনেও মান্তাদের ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বায়ার্ন কোচ কোম্পানি

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১টি অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট-এই ১১টি অঞ্চলের নৌবন্দর সমূহকে ২ (দুই) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আজ (সোমবার) সকাল ৯টা টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

এতে আরও বলা হয়, ‘ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত (পুনঃ) ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।’

দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun