1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

আবুধাবির গ্যাস প্রকল্পে ৬.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে| 
মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে|

এক বিবৃতিতে এডিএনওসি জানায়, ফ্রান্সের টোটালএনার্জিস, ইতালির  এনি ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী উম্ম শাইফ গ্যাস ক্যাপ উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন হবে| পাশাপাশি উৎপাদিত হবে সংশ্লিষ্ট গ্যাসজাত তরল পদার্থও|

ইউএইর শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর কাজে লাগাতে এডিএনওসি তার সমšি^ত গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে|’

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এই বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সক্ষমতাও বাড়াবে| আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও|

ইরানের হামলা ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা এলো|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun