1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জেলার শিবপুর ও মাধবদী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে| এ সময় অবৈধ গ্যাস সংযোগ, অনিবন্ধিত চুলা ও অননুমোদিত বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়| পাশাপাশি দু’টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে|

গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে শিবপুর মডেল থানা সংলগ্ন এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় ৫০ হাজার টাকা এবং মাধবদী এলাকায় একই আইনে আরেকটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়|

জেলা প্রশাসন জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে|

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun