1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার ডিসি’র উদ্যোগে চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বিনামূল্যে এআই চ্যাটবট চালুর পরিকল্পনা দ. কোরিয়ার ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের প্রধানের ৭ বছরের কারাদণ্ডাদেশ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. ভিকুর স্ত্রী মোসা. হাসিনা বেগম (৫০), হাসিনা বেগমের ভাতিজি মোসা. আশা খাতুন (২৮) ও আশা খাতুনের মেয়ে মোসা. মীম (১৩)।

নিহতের পরিবার ও  স্থানীয়রা জানান, সকালে হাসিনা বেগম ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিঁড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লোহার সিঁড়িটি বৃষ্টিতে ভিজে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun