1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ অস্ট্রেলিয়ার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় এ উদ্বেগ জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

চলতি মাসে চীনের একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটিতে একটি নিষ্কিয় ওয়ারহেড (ডামি ওয়ারহেড) ছিল এবং এটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার রাতে বৈঠকের শুরুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পেনি ওং ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি একই সঙ্গে নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ, পাশাপাশি স্বচ্ছতা এবং সামরিক উদ্দেশ্য সম্পর্কে আস্থা তৈরির গুরুত্বের কথা তুলে ধরেন।

এর আগে অস্ট্রেলিয়া বলেছিল, চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের পর্যাপ্ত আগাম তথ্য দেওয়া হয়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় এক ডজন দ্বীপরাষ্ট্রও এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ ধরনের পরীক্ষা পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে থাকার ওই অঞ্চলের আকাঙ্ক্ষার পরিপন্থী।

পর্যবেক্ষকদের মতে, রকেটটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী কোনো একটি সমুদ্র এলাকায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun