1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে হারানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জুলাই স্মৃতি চত্বর থেকে দলটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়সারা তদন্তের তীব্র সমালোচনা করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, যুগ্ম সদস্য সচিব মহসিন বকসী, রংপুর সদর আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, বদরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব মুহিবুল্লাহ আল মোমেন সেতু, গংগাচড়া উপজেলা যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম শুভ, জাতীয় যুব শক্তির সদস্য সচিব মুরশিদ আলম, জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মারুফ আহমেদ, সদস্য সচিব তানজিম আলম তাসিন, জেলা যুব শক্তির সদস্য সচিব মোর্শেদ, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক স্বাধীন চন্দ্র দাস এবং মুখ্য সংগঠক সিমান্ত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা আহ্বায়ক আল মামুন অভিযোগ করে বলেন, শান্ত রংপুরকে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, গত কয়েক দিনে হত্যা, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একজন শিক্ষক যেখানে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেখানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক। রংপুর একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত, যেখানে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। এই সম্প্রীতি নষ্ট করার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় ‘ওপেন অভিযোগ বক্স’ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আল মামুন। এই বক্সে সাধারণ মানুষ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য নির্ভয়ে জমা দিতে পারবেন। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই কেবল নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun