1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‎আগুনের পর এবার বাড়ির ফটকে কাফনের কাপড়, আতঙ্কে পরিবার ও এলাকাবাসী গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন চার সদস্য বাবার দেওয়া জমিতে বোনের ঘর ভাঙার অভিযোগ, ভাইদের বিরুদ্ধে মামলা শ্রীপুরে ২৪ উদ্যোক্তার পাশে বিআরডিবি, বিতরণ ৩৭ লাখ টাকা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস কয়েক দিনের বিক্ষোভের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকেরা দামুড়হুদায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত

বাকেরগঞ্জে বেহাল সংযোগ সড়ক: মৃত্যুঝুঁকিতে চলাচল, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরামদ্দি বাজার থেকে কাটাদিয়া বাজার পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘ সময় ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে মাটির নিচ থেকে ধস দেখা দিয়েছে। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারি হাট হিসেবে পরিচিত কাটাদিয়া বাজারে যাতায়াতের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ায় এটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন অংশ নদীভাঙনের কবলে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি নদীর ভাঙনে অতীতেও এই এলাকায় রাস্তাঘাট, বসতবাড়ি ও বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার নজির রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নথিপত্র অনুযায়ী, কাটাদিয়া বাজার ও এর আশপাশের এলাকায় নদীভাঙন রোধে অর্থ বরাদ্দের আবেদনও প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর মতে, শুধুমাত্র সড়ক সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নদীভাঙন রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়কটি টেকসইভাবে মেরামত করা এখন সময়ের দাবি।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষা মৌসুমে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও বড় আকার ধারণ করবে, যা পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরেজমিনে তদন্ত সাপেক্ষে রাস্তা মেরামত ও সংস্কারের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun