1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন: তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি গণিত ইশকুল: উৎপাদকের রহস্য ও গাণিতিক প্রয়োগের সহজ কৌশল নেপালে বন্যা ও ভূমিধসে ৬০০ ছাড়াল প্রাণহানি, নিখোঁজ দুই হাজার কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: প্রশিক্ষকসহ নিহত দুই পাইলট ইরান-কাতার উচ্চপর্যায়ের বৈঠক: আঞ্চলিক উত্তেজনা নিরসন ও নৌ-চলাচল নিয়ে আলোচনা নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে বড় ধরনের অর্থনৈতিক আঘাতের হুমকি ভেনেজুয়েলার ৬৫০০ কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিল যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দাবি

সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে শহরের বন্ধন কনভেনশন হলে ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ। অনুষ্ঠানটির প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। এছাড়া সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।

আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত দক্ষতা অর্জনের পথে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun