1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ পাবনা জেলা জাসাস আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে একমত কাতার ও তুরস্ক, জোরদার হচ্ছে কূটনৈতিক তৎপরতা ব্যান্ডউইথ সংকট মোকাবিলায় নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুমোদন: মূল বেতন বাড়বে তিন ধাপে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

দলের নেতৃত্ব ও ইতিহাস

দলীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে আসেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। দীর্ঘ সময় তিনি দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

  • মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
  • বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun