1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের মঞ্চে অনন্য রেকর্ডের অংশীদার প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের নিরাপত্তা ঝুঁকিতে সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন তথ্য: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে শুরু, সময়সূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, এসএসসি পরীক্ষার মূল সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun