1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের সবার গর্বিত পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমাদের সবার এবং নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলমন্ত্রে বিশ্বাসী। তবে ধর্ম যার যার হলেও রাষ্ট্র হিসেবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানাভাবে গুজব ছড়াচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এই অপতৎপরতা রুখতে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে সরাসরি ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতা তুলে দেন তিনি। এছাড়া একই দিনে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun