1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড যুক্তরাজ্যের রানকর্নে দুই ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে, দায়িত্ব পেলেন আতিকুর নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে উত্থাপন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও এক পথচারী তাজমহলের নেপথ্যে: মমতাজ মহলের জীবন ও প্রসবকালীন জটিলতার করুণ ইতিহাস বাফুফের লিগ সম্প্রসারণের সিদ্ধান্তে নতুন প্রাণের সঞ্চার, সুযোগ পেলেন প্রায় ১০০ ফুটবলার

সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়েছিল।

উল্লেখ্য যে, সরকারি কর্ম কমিশনের প্রধানকে সাধারণত ‘চেয়ারম্যান’ হিসেবে সম্বোধন করা হলেও, আইন ও সংবিধানের ভাষায় পদটি ‘সভাপতি’ হিসেবে স্বীকৃত। সংবিধানের ১৩৭, ১৩৮ ও ১৩৯ অনুচ্ছেদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এ কমিশনের প্রধানের পদবি ‘সভাপতি’ হিসেবেই উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন ও সরকারি নথিপত্রের ভাষা অনুসরণ করেই এবার প্রজ্ঞাপনে ‘সভাপতি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আইনি বাধ্যবাধকতা ও দাপ্তরিক শুদ্ধতা বজায় রাখতেই কমিশনের প্রধানের ক্ষেত্রে এই পদবি ব্যবহার করা অধিকতর সঠিক বলে মনে করছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun