নিরাপদ ও সুশৃঙ্খল আবাসন মানুষের মৌলিক চাহিদার একটি। তবে জমি ক্রয়, আইনি জটিলতা ও মালিকানা হস্তান্তরের স্বচ্ছতা নিয়ে অনেক সময় ক্রেতারা দুশ্চিন্তায় পড়েন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত আবাসন প্রকল্প হিসেবে কাজ করছে ‘মধু সিটি’। প্রকল্পের স্বচ্ছতা, ক্রেতাদের সন্তুষ্টি এবং আইনি জটিলতামুক্ত জমি হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির লক্ষ্য গ্রাহকদের জমি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা।
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় এই প্রকল্পের অবস্থান। আধুনিক নগরজীবনের সব ধরনের সুযোগ-সুবিধার সমন্বয়ে পরিকল্পিতভাবে এলাকাটি গড়ে তোলা হচ্ছে। যাতায়াত সুবিধার পাশাপাশি প্রকল্পটির পাশেই নির্মাণাধীন ২৫০ ফুট ওয়েস্টার্ন বাইপাস সড়ক ও এর সংযোগ সড়ক ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বছিলা-মোহাম্মদপুর সড়ককে কেন্দ্র করে এই অঞ্চলে আবাসন ও অবকাঠামোগত বিকাশও প্রকল্পটির অন্যতম বড় সুবিধা।
জমি কেনা-বেচার ক্ষেত্রে স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় মধু সিটি। ক্রেতার পুরো মূল্য পরিশোধের পর সাফ কবলা দলিল সম্পাদন, রেজিস্ট্রেশন, মিউটেশন এবং দ্রুত প্লট হস্তান্তরের প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রতিটি ধাপে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও আইনসম্মত মালিকানা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ক্রেতারা নিশ্চিন্তে তাদের স্বপ্নের ঠিকানা গড়তে পারেন।
প্রকল্পের ভেতরে নাগরিক জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে মসজিদ, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, সুপারমার্কেট এবং ফ্ল্যাট ও কনডোমিনিয়াম জোন রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আকিজ ফাউন্ডেশন স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে লেকের পাশে মনোরম ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
আবাসিক এলাকায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে পারিবারিক পরিবেশ ও শিশুদের খেলার উপযোগী নিরাপদ আবাসন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। মূলত একটি পরিকল্পিত ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়েই প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্রেতাদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী মধু সিটিতে বিভিন্ন আকারের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে এখানে ৩, ৫, ৭ ও ১০ কাঠার প্লট ছাড়াও চাহিদা অনুযায়ী ভিন্ন আয়তনের প্লট বরাদ্দের ব্যবস্থাও আছে। এছাড়া পদ্মা সেতু চালুর ফলে ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ায় এই অঞ্চলের আবাসন প্রকল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
সব মিলিয়ে, উন্নত নাগরিক সুবিধা, সুশৃঙ্খল আবাসন পরিকল্পনা এবং যোগাযোগ অবকাঠামোর সমন্বয়ে মধু সিটি একটি মানসম্মত আবাসন গন্তব্য হিসেবে নিজেদের তুলে ধরছে। প্রকল্পের অনুমোদন থেকে শুরু করে উন্নয়ন ও জমি হস্তান্তরের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।