1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা কানাডার ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদিগামী ফ্লাইট বন্ধের বড় প্রভাব ইসরাইলি স্পাইওয়্যারের টার্গেট আল-জাজিরার সাংবাদিকরা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর অঙ্গীকার: প্রধানমন্ত্রী কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাকি এনআরবি ব্যাংকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা রিজেন্ট এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন অবসায়নের নির্দেশ

এনআরবি ব্যাংকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘এনআরবি ব্যাংক পিএলসি’ তাদের মানবসম্পদ বিভাগের অধীন চুক্তিভিত্তিক ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

  • পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে
  • অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

  • চমৎকার যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের দক্ষতা
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা
  • প্রফেশনাল গ্রুমিং ও শিষ্টাচারসহ মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে
  • এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো জ্ঞান থাকতে হবে
  • গ্রাহকসেবামুখী মানসিকতা এবং চাপের মুখে কাজ করার সক্ষমতা
  • সময়ানুবর্তী, সুশৃঙ্খল, বিনয়ী ও স্মার্ট হতে হবে

মূল দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ব্যাংকে আসা সব দর্শনার্থী, গ্রাহক ও অতিথিকে স্বাগত জানানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

এছাড়া টেলিফোন কল গ্রহণ, সঠিক বিভাগ বা ব্যক্তির কাছে তা স্থানান্তর করা এবং অভ্যর্থনাকক্ষের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

পাশাপাশি ইনকামিং ও আউটগোয়িং কুরিয়ার, চিঠি ও নথিপত্র ব্যবস্থাপনা, ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে তথ্য প্রদান এবং প্রশাসনিক দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

গোপনীয়তা রক্ষার বিষয়েও বিশেষ সচেতন থাকতে হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

  • পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আংশিক সংশোধনী প্রকাশ, পদ কমল ১টি, পেছাল তারিখ
  • আগ্রহী প্রার্থীরা চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন

গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • আবেদনের শেষ সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun