1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সৌদি সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এই হামলার জেরে রিয়াদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে জরুরি সতর্কবার্তা জারি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি ঘটনাস্থল বা ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।

একই সময় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশ, আভা শহর এবং খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সেই বিপদসংকেত তুলে নিয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun