1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: নিহত ৩ শাহজালালে লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, মালামাল উদ্ধার ১৯৫ সদস্যবিশিষ্ট এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা জাপান সফরকালে কেন ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে? ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে সম্পদ সংক্রান্ত ঘটনায়, লক্ষ্যবস্তু নারী নিষেধাজ্ঞার ২২ দিনেও মান্তাদের ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বায়ার্ন কোচ কোম্পানি জর্ডানে গির্জায় গুলিবর্ষণে হতাহতের ঘটনায় শোকের ছায়া থমথমে সাজেক: পর্যটন বন্ধে কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

জাপান সফরকালে কেন ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কূটনৈতিক ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঘিরে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধান যখন বিদেশ সফরে যান, তখন সেই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ওই সফরের যাবতীয় প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বে থাকেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯শে অক্টোবর জাপান সফরের প্রাক্কালে মো. দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তাকে সফরের যাবতীয় সমন্বয় কার্যক্রম থেকেও দূরে রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, জাপানের জন্য স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কথা মাথায় রেখেই তাকে সরিয়ে নেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রের দাবি, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের যৌথ বিবৃতিতে যুক্ত হওয়া একটি অনুচ্ছেদকে কেন্দ্র করে জাপান অসন্তোষ প্রকাশ করে। ওই অনুচ্ছেদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা এবং সামরিকতাবাদের পুনরুত্থানের বিরোধিতা করা হয়েছিল, যা টোকিও তাদের জন্য স্পর্শকাতর বলে মনে করে। জাপান দাউদ আলীকে চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে গণ্য করে এবং যৌথ বিবৃতির ওই সংবেদনশীল অংশটি প্রণয়নে তার ভূমিকা ছিল বলে টোকিও মনে করে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী চুক্তির গোপনীয়তা রক্ষার বিষয়েও টোকিওর বাড়তি সতর্কতা রয়েছে, যা রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ই অক্টোবরের এক নির্দেশনায় রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার আদেশ দেওয়া হয়। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির দায়িত্ব পালন করছেন পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনশক্তি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এর মধ্যে ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে। সাবেক ও বর্তমান কূটনীতিকদের অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে আপত্তি থাকলে তা আগে খতিয়ে না দেখে সফরের ঠিক আগমুহূর্তে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। যার মধ্যে- ৩ থেকে ৪ টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

দাউদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘটনা এটিই প্রথম নয়। ২০০৯ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর থাকাকালে তারেক রহমানকে সহায়তা করার অভিযোগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে তখন তাকে পররাষ্ট্র সার্ভিস একাডেমির ভাইস প্রিন্সিপাল করা হয়েছিল। প্রায় ১৭ বছর পর প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রাক্কালে আবার এমন পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি। বর্তমানে ১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা আগামী ৭ই ডিসেম্বর পিআরএল-এ যাওয়ার অপেক্ষায় আছেন।

২০২৪ সালের ১২ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের আমলে জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দাউদ আলী। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবে কাজ করেছেন। তার সুদীর্ঘ কূটনৈতিক জীবনে টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনের বিভিন্ন মিশনের পাশাপাশি চীনের কুনমিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রীর সফরকালে তাকে ফিরিয়ে আনার বিষয়টি কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun