ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একগুচ্ছ শর্ত দিয়েছে। গত শনিবার হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লিকুদ পার্টির এই ১০টি শর্তের মধ্যে প্রধানমন্ত্রিত্বের পূর্ণ মেয়াদ বজায় রাখা এবং বিতর্কিত সব বিষয়ে জোরালো অবস্থান স্পষ্ট করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-সহ বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, শর্তগুলোর একটি বড় অংশ গাজা যুদ্ধ, বিচার বিভাগীয় সংস্কার এবং আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তবে সরকার গঠন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং গাজায় সেনা মোতায়েন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী লিকুদ পার্টির প্রস্তাবিত শর্তগুলো হলো শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো: ১। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।
মূলত ঐক্যের সরকার গঠনের আলোচনায় লিকুদ পার্টির পক্ষ থেকে এই বিষয়গুলোকে প্রাথমিক অবস্থান হিসেবে তুলে ধরা হয়েছে। এসব শর্তের ওপর ভিত্তি করেই পরবর্তী রাজনৈতিক সমঝোতার পথ খোঁজা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।