জার্মানির রাজধানী বার্লিনের ফেডারেল চ্যান্সেলারিতে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে কাতার ও জার্মানি সরকারের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হয়েছে। আমিরের চলমান জার্মানি সফরের অংশ হিসেবে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষে দেশটির একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারাও এতে অংশ নেন।