1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঘাতক রোবট নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার জাতিসংঘের ঐক্যের সরকার গঠনে ১০ শর্ত দিলেন নেতানিয়াহু প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বার্লিনে কাতার ও জার্মানির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি সই শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব ধনবাড়ী-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চার বছরেও শেষ হয়নি কাজ প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বাগডোগরা ও হাসিমারা ঘাঁটিতে নজরদারির দায়ে ভারতে আটক বাংলাদেশি গোপালগঞ্জে নতুন উত্তেজনার শঙ্কা: মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতি ঘটনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২, পিস্তল উদ্ধার

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া এলাকার মো. রবিন আহম্মেদ (২২)। গত ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ শুরু করে জেলা ডিবি। পুলিশ সুপার বলেন, তদন্তে ইমরান শেখের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিন আহম্মেদের বিরুদ্ধে ২০ নভেম্বর শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্রসংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। আর রবিন আহম্মেদের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা।ডাকাতির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun