1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি বলা হলে তাৎক্ষণিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং এতে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান আনসারী বাসস’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দুর্গম পাহাড়িয়া এলাকার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

উল্লেখ্য, এরআগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun